শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৭ মে ২০২২   সর্বশেষ আপডেট : 2:16 am

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক বছরের সাজাপ্রাপ্ত মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ মেজবাহ উদ্দিন জেলা শহরের ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও সদর উপজেলার ঘাটুরার আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাড়ে সাত কোটি টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। আজ সন্ধ্যার দিকে তিনি হঠাৎ ঢলে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

 

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | শনিবার, ০৭ মে ২০২২

The Daily Sarod |