শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ঈদে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৭ হাজার ৩৬২ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:13 pm

ঈদে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৭ হাজার ৩৬২ কোটি টাকা

আবারও প্রবাসী আয়ে সুবাতাস বইতে শুরু করেছে।চলতি বছরের গত এপ্রিল মাসে প্রবাসীরা ২০০ কোটি ৯৫ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা) ১৭ হাজার ৩৬২ কোটি টাকা। একক মাস হিসেবে যা গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি পাঠানো রেমিট্যান্স ছিল। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় এই ব্যাংকের এই তথ্য থেকে জানা যায়, গত এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসীরা পাঠিয়েছে, যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি। গত বছরের এপ্রিল মাসে ২০৬ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এ অঙ্ক গত ১১ মাসের মধ্যে বেশি।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কোনো উৎসবের সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিজ পরিবারের জন্য অর্থ পাঠিয়ে থাকেন। এবারের ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম ঘটেনি। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে বলে মনে করেন তারা।

এর আগে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

The Daily Sarod |