শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ডোবার পানিতে পড়ে গেল দুই শিশুর প্রাণ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:37 pm

কসবায় ডোবার পানিতে পড়ে গেল দুই শিশুর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক নামের দুই শিশু ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিশু মোসাইবা তিনলাখপীরের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সাথে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। অনেক খোজাখুজির পর বাড়ির পেছনে ডোবায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে তন্তর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

The Daily Sarod |