শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় ঈদের নামাজ শেষে কবর জেয়ারত করার সময় বজ্রপাতে যুবক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 2:58 pm

আখাউড়ায় ঈদের নামাজ শেষে কবর জেয়ারত করার সময় বজ্রপাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় ঈদের নামাজ শেষে কবর জেয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্ল শহীদ মাজারের কবরস্থানে এই ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও তিনি কাঠমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,রনি ঈদের নামাজ আদায় শেষে নানা-নানির কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। সেখানে জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।

স্থনীয় কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রনি এলাকার ঈদ গা মাঠে ঈদের নামাজ শেষ করে খরমপুর মাজার কবরস্থানে কবর জিয়ারত করতে যান। সেখানে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু বরণ করেন।

 

Facebook Comments Box

Posted ২:৫৮ পিএম | মঙ্গলবার, ০৩ মে ২০২২

The Daily Sarod |