শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া ৮নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত,এক সপ্তাহের মধ্যে কমিটি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:55 pm

ব্রাহ্মণবাড়িয়া ৮নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত,এক সপ্তাহের মধ্যে কমিটি

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ৮নংওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রোববার (০১ মে) বিকেলে পৌর শহরের কাজীপাড়ায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পৌর বিএনপির অন্যতম সদস্য মইনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম।এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন।

সম্মেলনের উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নজির উদ্দিন আহম্মেদ ও বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাজী মিজানুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবি এম মোমিনুল হক,আলী আজম,আসাদুজ্জামান শাহীন,মাইনুল হোসেন চপল,নিয়ামুল হক, শরীফ মৃধা, জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী,সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. বাহার চৌধুরী,জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মুহিবুল ইসলাম ডিকন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মহসিন হৃদয় সহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সফিকুল ইসলাম বলেন, এই অবৈধ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে অনেক আগেই। তাই সাধারণ জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নাই। তাই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জানান তিনি।

সভায় স্থানীয় জেলা ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে ৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য ইকবাল  হোসেন।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | রবিবার, ০১ মে ২০২২

The Daily Sarod |