শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের ঈদ উপহার পেল ৫’শ অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 3:56 pm

নবীনগরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের ঈদ উপহার পেল ৫’শ অসহায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যাগে ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জালশুকা মোল্লা বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

বিশিষ্ট সমাজসেবী আমিনুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়ার জাফরুল ইসলাম বেলাল,ফারুক আহমেদ,লিখন খান বাবু,আশরাফুল হক রিজেন প্রমুখ। পরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রয়াত সাংবাদিক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারের উদ্যাগে প্রতি ঈদে জালশুকাসহ আশপাশের গ্রামের অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৬ পিএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২

The Daily Sarod |