শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ঈদ শপিং করে মোটরসাইকেলে ফিরছিলেন তিন বন্ধু, ট্রাকচাপায় দুইজন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 6:53 pm

ঈদ শপিং করে মোটরসাইকেলে ফিরছিলেন তিন বন্ধু, ট্রাকচাপায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুরের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৬)। আহত হলেন, একই এলাকার সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঈদের শপিং করে হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেল যোগে মাধবপুর থেকে তিনবন্ধু নিজ বাড়ি দেওড়াতে দিকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে ও সরাইল থানা পুলিশ উদ্ধারে যায়৷

Facebook Comments Box

Posted ১২:০৯ এএম | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |