শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ইউক্রেনের চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিল রাশিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৪ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 10:02 pm

ইউক্রেনের চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিল রাশিয়া

ইউক্রেনের খারকিভে শনিবার রাতভর হামলা চালিয়ে চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘুরিয়ে দেওয়া হয়েছে নয়টি সামরিক স্থাপনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের এই গুদামগুলোতে আর্টিলারি অস্ত্র মজুত ছিল বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও চারটি অস্ত্র গুদাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিস্ফোরক উৎপাদন কারখানাও রাশিয়ার মিসাইল ধ্বংস করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই। এক টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন- শনিবার যখন হিরস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন ছয়জন মারা গিয়েছিল।

পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়। হাইদাই আরও দাবি করে বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিইভসহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | রবিবার, ২৪ এপ্রিল ২০২২

The Daily Sarod |