স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৩ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:10 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) জেলা শহরের এ. এফ. সি. কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কবি আবদুল মান্নান সরকার,কমিউনিষ্ট পার্টির সম্পাদক সাজিদুল ইসলাম,জেলা নাগরিক ফোরামের সহসভাপতি মোহাম্মদ আমীন,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রেজা, প্রমুখ।
জেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. এ এস এম মুসা,মোহাম্মদ শাহ আলম,বীরমুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি মো. শাফির উদ্দিন চৌধুরী রণি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আল আমীন শাহীন,ফয়সল আহমেদ ওয়াকার,খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,ইমজার সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী,সাবেক ছাত্রনেতা আল ফয়সল,খবির রানা, ঝিলমিলের সভাপতি মনিরুল ইসলাম শ্রাবন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনকল্যাণমুখী কর্মকান্ডে নাগরিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে নাগরিক ফোরাম সবসময় ভালোর সঙ্গে থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
পরে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কমরেড নজরুল ইসলাম। এরপর অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
Posted ৮:১০ পিএম | শনিবার, ২৩ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya