জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:40 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চোর আটক করার পর অসুস্থ হয়ে নজির আহমেদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ১৩জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভোরে সরাইল থানায় এই মামলা দায়ের করা হয়। নজির আহমেদ উপজেলা সদরের নিজ সরাইলের মো. ওবায়দুল্লাহ’র ছেলে। তবে মামলার বাদির দাবি আটক চোর প্রতিপক্ষের লোক।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নজির আহমেদের বাড়িতে চোর ডুকলে আটক করে উত্তম-মধ্যমও দেওয়া হয়। এই ঘটনায় খবর দেওয়া হলে পুলিশ তার বাড়িতে গিয়ে দেখেন আটক চোর কিছুটা আহত। তাই পুলিশ সদস্যরা নজির আহমেদকে তাদের সাথে চোরটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে বললেন। নজির আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে তিনি থানায় ডিউটি অফিসারের কাছে চলে যান। সেখান থেকে তাকে বলা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে। তিনি ডিউটি অফিসারের কক্ষে দুই মিনিট থাকার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে মারা যান। এই ঘটনার খবর পেয়ে নজির আহমেদের পরিবারের সদস্যরা এসে পুলিশকে দোষারোপ করেন। তাদেরকে থানার ভেতরে ও বাইরে নজির আহমেদের ভিডিও ফুটেজ দেখানো হলে পরিবারের সদস্যরা বুঝলে পারেন পুলিশ হেফাজতে সে মারা যাননি। তারা জানান স্থানীয় মোশাহেদ মেম্বারের সাথে তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারা অভিযোগ করেন, সারাদিন মোশাহেদ মেম্বারের সাথে নজির আহমেদের বাকবিতণ্ডা ও উচ্চবাচ্চ্য হয়। যার ফলে অসুস্থ হয়ে নজির আহমেদ মারা গেছেন। পরে এই নজির আহমেদের ভাই মো. জাফর আহমেদ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোশাহেদ মেম্বারকে প্রধান করে আটক চোরসহ ১৩জনকে আসামী করা হয়।
তিনি আরও জানান, তাদের দেওয়া মামলাটি আমরা রুজু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম চালানো হবে।
মামলার বাদি জাফর আহমেদ বলেন, গতকাল দুপুর থেকে মোশাহেদ মেম্বার সহ তার লোকজনেরা মহড়া দিচ্ছিল। আটক চোর জুম্মান তাদেরই লোক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আমার ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তা সুরতহাল রিপোর্টে তুলেনি। এই মৃত্যুর জন্য মোশাহেদ মেম্বার, জুম্মান ও পুলিশ দায়ি। পুলিশ মামলা মিসগাইড করে রাতেই করিয়েছে। আমরা সুযোগ থাকলে পুলিশের বিরুদ্ধে আদালতের স্মরণাপন্ন হবো।
প্রধান আসামী মোশাহেদ মেম্বার মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন এবং তার মুঠোফোন বন্ধ রয়েছে।
Posted ৮:০৮ পিএম | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya