শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ধুমধামে এক সাথে দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:49 pm

ধুমধামে এক সাথে দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

রোহিনী চন্দ্র বর্মন রনির (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ইতি রানীর (২০)। এক পর্যায়ে তারা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই। এরই মাঝে নতুন করে মমতা রানী (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির।

প্রেমের সূত্রে মমতার সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান রনি। এরপর গত ১৩ এপ্রিল মমতা ও রনির বিয়ের আয়োজনের খবর পেয়ে আগের স্ত্রী ইতি রনির বাড়িতে অনশন করেন।

এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে রনির সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২০ এপ্রিল) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে দুই বিয়ে সম্পন্ন হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রনি ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। প্রথম স্ত্রী ইতি একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। দ্বিতীয় স্ত্রী মমতা লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে। এই বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

এ বিষয়ে রনির বাবা যামিনী চন্দ্র বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

The Daily Sarod |