স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে সাঁতার কেটে মহিষ পারাপারের সময় জিলানী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনু বাবু’র ঘাট থেকে নদী সাঁতার কেটে বগডহ’র যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, সকালে ৬টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবু’র ঘাট থেকে তিতাস নদীতে সাঁতরে বগডহ’র যাচ্ছিলেন। হেলাল নামের যুবকটি ৩টি মহিষ নিয়ে নদী পাড় হতে পারলেও জিলানী ৩টি নদী মহিষ নিয়ে নদী পাড় হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বাকী তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
Posted ৯:১৩ পিএম | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya