জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রিপল মার্ডারের মামলায় ১০ বছর পলাতক থাকার পর ফরিদ মিয়া (৬০) নামের এক আসামী আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। ফরিদ মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মজিদপুরের মৃত আনু মিয়ার ছেলে। তিনি নবীনগর উপজেলার চিত্রী গ্রামে ২০১২ সালে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার ১০৪নং আসামী।
আসামী পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান, ২০১২ সালের ২৬ ডিসেম্বর নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মনু মিয়া, গুতু মিয়া ও হাসান মিয়া নামের তিনজন নিহত হয়। এই ঘটনায় নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদি হয়ে স্থানীয় বাদিন্দা গোলাপ মিয়াকে প্রধান আসামী করে ১৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ১০৪নং আসামী ফরিদ মিয়া। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
Posted ৮:৩৯ পিএম | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya