শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ফিনল্যান্ড-সুইডেনকে রাশিয়ার হুমকি,ন্যাটোতে যোগ দিলে পারমাণবিক অস্ত্র মোতায়েন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:50 pm

ফিনল্যান্ড-সুইডেনকে রাশিয়ার হুমকি,ন্যাটোতে যোগ দিলে পারমাণবিক অস্ত্র মোতায়েন

ফের ফিনল্যান্ড ও সুইডেনকে হুঁশিয়ারি দিলো রাশিয়া। ‘ন্যাটোতে যোগদানের পরিণতি সম্পর্কে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সুইডেন এবং ফিনল্যান্ডকে সতর্ক করেছে রাশিয়া।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেছেন। বুধবার (২০ এপ্রিল) বিবিসির লাইভের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাশিয়া-২৪ সম্প্রচার গণমাধ্যমকে মুখ্যপাত্র জাখারোভা বলেন, ‘আমরা প্রকাশ্যে এবং দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত সতর্কতা জারি করেছি। তারা (সুইডেন এবং ফিনল্যান্ড) এ সম্পর্কে অবগত। তাদের অবাক হওয়ার কিছু থাকবে না, তাদের সবকিছু সম্পর্কে অবহিত করা হয়েছে, এতে কী হতে পারে।’

ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের পার্লামেন্টে বিতর্ক শুরু হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর দেশটিতে রাজনৈতিক এবং জনগণের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার সমর্থন অনেক বেড়েছে।

ন্যাটোতে যোগ দিলে বাল্টিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়ার এমন হুঁশিয়ারির পরও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ ন্যাটোতে যোগ দিবে কিনা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।
অপরদিকে সুইডেনও ন্যাটোতে যোগ দিবে কিনা এই বিষয়ে ভাবছে।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | বুধবার, ২০ এপ্রিল ২০২২

The Daily Sarod |