শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় আর্টিসান প্লাসে ৬৯৯টাকার টি-শার্টের উপর ১০৯০টাকার নতুন স্টিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আর্টিসান প্লাসে ৬৯৯টাকার টি-শার্টের উপর ১০৯০টাকার নতুন স্টিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের বিভিন্ন বিপনি বিতান গুলোতে অভিযানকালে অতিরিক্ত মূল্য, বিক্রয় মাল ফেরত না দেওয়া ও প্রতারণার অভিযোগে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে কোর্ট রোডে এফএ টাওয়ারে আর্টিসান প্লাস শো রুমে গিয়ে দেখা যায় একই পণ্যের গায়ে ২/৩ টি প্রাইস ট্যাগ ওভারল্যাপ করে বসানো হয়েছে। উপরের স্টিকারে মূল্য লেখা ১০৯০টাকা। সেই স্টিকারটি উঠানোর পর দেখা যায় পুরাতন আরেকটি স্টিকারে মূল্য লেখা ৬৯৯টাকা। পণ্যের ক্রয় মূল্যের রশিদ দেখতে চাইলে সেটি দেখাতে পারেনি তারা। প্রতারণার অভিযোগে আর্টিসান প্লাস প্রতিষ্ঠানটিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ফরিদুল হুদা রোডে অবস্থিত স্টেপ নামক জুতার শো রুমে দেখা যায়, কাস্টমারদের কোনো ভাউচার প্রদান করা হয় না এবং বিভিন্ন জুতায় দ্বিগুণের বেশী লাভের চেষ্টা করা হচ্ছে। এছাড়া রমযান উপলক্ষে বিক্রিত পণ্য ফেরত বা পরিবর্তন হবে না এমন পোস্টার সাটানো হয়েছে যা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করে। তাই প্রতিষ্ঠানটিকে ৬হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধনের জন্য সতর্ক করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | বুধবার, ২০ এপ্রিল ২০২২

The Daily Sarod |