শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাংবাদিক পরিচয় দেওয়া সেই প্রতারক মোহাম্মদ আলী আবারও গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 8:48 pm

সাংবাদিক পরিচয় দেওয়া সেই প্রতারক মোহাম্মদ আলী আবারও গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় মোহাম্মদ আলী (৪৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় বুধবার (২০ এপ্রিল) বিকেলে তাকে মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সদর মডেল থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী এক সময় কলা বিক্রেতা ছিলেন খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে। পরবর্তীতে বিশ্বরোড মোড়ে সিএনজি থেকে চাঁদাবাজি শুরু করে। একপর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়া কার্ড সংগ্রহ করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানান অপকর্ম করে বেড়ান। এর আগে তাকে এক বৃদ্ধের কাছ থেকে ৪৭৫টাকা ছিনতাইয়ের অভিযোগে ও অপর আরেক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাদাবি করেন এক সিএনজি চালকের কাছে। এরই জেরে সিএনজি চালকরা ও স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, তার বিরুদ্ধে মাদক-প্রতারণা সহ একাধিক মামলা চলমান আছে। বিকেলে মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | বুধবার, ২০ এপ্রিল ২০২২

The Daily Sarod |