শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবা রেলষ্টেশন মাস্টারের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 10:15 pm

কসবা রেলষ্টেশন মাস্টারের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন মাস্টার সমর দে ও কর্ণফুলি ট্রেনের সেলসম্যান হাছানের বিরুদ্ধে টিকেট কালোবাজারী সহ নানান অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল ) সকাল ১১টায় কসবা রেলষ্টেশন এলাকায় সর্বস্তরের জনগনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের, মো. ফোরকান আহমেদ, মো.আবেদ আলী, সাবেক ইউপি সদস্য মো.তারু মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হারুনুর রশিদ ও নার্সারী ব্যবসায়ী মো. ইসমাইল মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রেলষ্টেশন মাস্টার সমর দে কসবা যোগদান করার পর থেকেই টিকেট কালোবাজারীদের দিয়ে সিন্ডিকেট তৈরি করেন। সিন্ডিকেটের প্রধান হচ্ছেন গাজী ও মালু মিয়া। তার টিকেট চোরাকারবারী চক্রে রয়েছে জাকির, মিণ্টু, হুমায়ুন ও মালু মিয়া। এই চোরাকারবারী চক্রের মাধ্যমে রাতের আধারে কম্পিউটার থেকে টিকেট বের করে ১৫০ টাকা মুল্যের টিকেট নির্ধারিত বিক্রেতাদের দিয়ে ৫/৬ শ টাকা মুল্যে টিকেট বিক্রি করে আসছে। প্রতিবাদ করলে লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। তারা আরো বলেন, ষ্টেশন মাস্টার সমর দে বদলী হলেও রহস্যজনকভাবে তা স্থগিত হয়ে যায়।
বক্তাগন টিকেট কালোবাজারী, বিদ্যুৎ চুরি ও রাজস্ব আত্মসাতেরও বিরুদ্ধে অভিযোগ রয়েছে।প্রতিবাদকারীগন দ্রুত আইনানূগ ব্যবস্থা নেয়ার জন্য আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে কসবা সর্বস্তরের জনগনের পক্ষে তালতলা গ্রামের মো. আবদুল হাকিম বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্রগ্রাম এর মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) এর বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে অনুলিপি দাখিল করেছেন।

কসবা রেলষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার হাবিবুর রহমান জানান, ষ্টেশন মাষ্টারের বিরুদ্ধে আনিত অভিযোগের তথ্যপ্রমানসহ উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে। উর্ধতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।

চট্রগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো.আনছার আলী জানান, কসবা রেলষ্টেশন মাষ্টার সমর দে’র বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছি। অচিরেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

The Daily Sarod |