জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 1:48 am
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধান বোঝাই করা নৌকা ডুবিতে বিল্লাল(২৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধান বোঝাই করা নৌকাটি ডুবে যায়। নিহত শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুইজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি নদীর তীরে সাতার কেটে উঠে পড়েন। কিন্তু এসময় বিল্লাল নামের আরেক ধান কাটার শ্রমিক নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালায়। পরে কিশোরগঞ্জ থেকে আসা দমকল বাহিনীর ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে বিল্লালের মরদেহটি উদ্ধার করে।
Posted ৮:০৭ পিএম | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya