স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৮ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা এলাকায় সোমবার বেলা পৌণে ১২টার দিকে ট্রাকচাপায় অন্তর মণি (০৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মণি নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। এই ঘটনায় নিহতের খালা হোসনে আরা বেগম আহত হয়েছেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ থেকে তালশহরের দিকে যেতে থাকা একটি ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে মণি অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালক জালাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Posted ৭:৫৩ পিএম | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya