শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হাওলাত ৪০০টাকা ফেরত চাওয়া নিয়ে সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 6:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হাওলাত ৪০০টাকা ফেরত চাওয়া নিয়ে সংঘর্ষে আহত-১৫

ব্রাহ্মণবাড়িয়ায় চার বছর আগের ৪০০টাকা পাওনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসা হয়েছে। এরমধ্যে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন, জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরন মিয়া (১৯), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০),বিল্লাল মিয়া (৬০) সদরে ভর্তি, পাভিয়া (৩০) সদরে ভর্তি, ময়না বেগম (৩৫), শাহীন মিয়া (৩০)। এরমধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে গত চার বছর আগে ৪০০ টাকা হাওলাত দিয়ে ছিলেন একই এলাকার মনসুর। রোববার রাত ৯টার দিকে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চা স্টলে সুমনকে পেয়ে পাওনা ৪০০ টাকা দাবি করেন মনসুর।সুমন উত্তরে জানায় পাওনা টাকা দিবেন না। এনিয়ে উভয়ের মাঝে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মনসুরকে মারধোর শুরু করেন সুমন। তাৎক্ষণিক বাজারে বিষয়টি মুরুব্বিরা মিমাংসা করে দিতে তারা যার যার বাড়িতে চলে যান।
এরকিছুক্ষণ পর সুমনের বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা করেন৷ এতে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের উদ্ধার কতে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | সোমবার, ১৮ এপ্রিল ২০২২

The Daily Sarod |