জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:55 pm
বঙ্গবন্ধুর পরেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
রোববার (১৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুন:সংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখায়্যাত হোসেন নয়ন প্রমুখ।
Posted ৭:৫৫ পিএম | রবিবার, ১৭ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya