স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রহিমা খাতুন (৫০) এক নারীকে পাগলা কুকুরের দল কামড়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। রহিমা খাতুন উপজেলার ধরমন্ডলের মৃত সাবেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার উপপরিদর্শক (এস.আই) সৈয়দ আশরাফ জানান, রহিমা খাতুন একজন মানসিক রোগী। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের ইউনিয়ন ফান্দাউকের আতোকুড়া গ্রামে যান। সেখানে তাকে ৫/৭টি পাগল কুকুর ধাওয়া করে। কিন্তু তিনি তাদের হাত থেকে রক্ষা করতে পারেনি নিজেকে। পাগলা কুকুর গুলো তাকে কামড়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে। সুরতহাল করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:১৩ পিএম | রবিবার, ১৭ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya