ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 10:39 pm
এবারও ঈদুল ফিতরে গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিভিন্ন সময়ে পেশাদার সংগীতশিল্পী না হয়েও নিজের ইচ্ছে ও শখ থেকে গান পরিবেশন করেন। তার গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে নানা আলোচনা ও সমালোচনা ঝড়।
এবছর ঈদে এটিএন বাংলায় নতুন ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির কথা গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান গণমাধ্যমে জানান, ঈদের দিন এটিএন বাংলায় রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ এই একক সংগীতানুষ্ঠান। এবারও ১০টি মৌলিক গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। সবাইকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক, সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। নিজের ওপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন।
Posted ১০:৩৯ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya