স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে গাঁজা পাচারকালে দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলী আকবর হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী রিক্তা আক্তার (২৫)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ১৪কেজি গাঁজা স্বামী–স্ত্রীকে আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
Posted ৯:৫৮ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya