শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ঈদ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীরা পেল পাঞ্জাবী উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:23 pm

ঈদ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীরা পেল পাঞ্জাবী উপহার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ার জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা কারিগরি শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা, প্রবাসী আজহারুল ইসলাম রানার অর্থায়নে শনিবার বিকেলে শহরের টি.এ.রোডের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. বাহারুল ইসলাম মোল্লা।

বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মো. আকরামের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা কারিগরি শিক্ষালয়ের মুফতি মো. এনামুল হাসান ও রাইজিং বিডি ডক কমের জেলা প্রতিনিধি মাঈনুদ্দিন রুবেল।

অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৩জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পাঞ্জাবী বিতরণ করা হয়।

রাফি/-

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |