শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে শত্রুতা করে কেটে ফেলা হলো প্রতিবন্ধীর লাগানো ৩৫টি ফলজ গাছ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 8:47 pm

বিজয়নগরে শত্রুতা করে কেটে ফেলা হলো প্রতিবন্ধীর লাগানো ৩৫টি ফলজ গাছ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক শারীরিক প্রতিবন্ধীর রোপন করা ফলজ-ভেষজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজনেরা। পাশাপাশি কেটে ফেলা হয়েছে বাড়িতে ঢুকার সড়ক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের নূর মিয়ার ছেলে প্রতিবন্ধী ফয়েজ মিয়া। সরকারি তালিকাভুক্ত প্রতিবন্ধী তিনি। নিয়মিত যে ভাতা পান তার টাকা দিয়ে প্রতিবন্ধী ফয়েজ মিয়া নিজের জায়গায় আম, জাম, কাঠাল ও পেয়ারা সহ বিভিন্ন ফলজ-ভেষজ গাছ রোপন করেন। ওই জায়গা নিজেদের বলে দাবি করে পাশের বাড়ির মৃত জমসেদ মিয়ার ছেলে আল আমিন। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে আল আমিন, মুখলেছ, উজ্জ্বল, জাকির ও তাদের বাড়ির কয়েকজন মহিলা সহ প্রতিবন্ধী ফয়েজের বাড়িতে হামলা করে ৩৫টি ফলজ-ভেষজ গাছ কেটে ফেলে। পাশাপাশি কেটে ফেলে বাড়িতে যাতায়াতের সড়ক। তাদেরকে বাধা দিতে গেলে প্রতিবন্ধী ফায়েজ মিয়ার মেয়ে প্রিয়া (২৫), ছেলের বউ  হামিদা (২৫) ও হামিদার ভাই ইয়ামিন (১৯)কে মারধর করে আহত করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশ।

প্রতিবন্ধী ফায়েজ মিয়া অভিযোগ করে বলেন, আমার টাইফয়েড হওয়ার পর পা বাকা হয়ে প্রতিবন্ধী হয়ে গেছি। ২০০৬ সাল থেকে সরকার আমাকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। ভাতার টাকা দিয়ে গাছ গুলো লাগিয়ে ছিলাম। গাছ গুলোতে ফলের মুকুল এসেছিল। সামনের মাসে এগুলো ফলন হতো। কারা বিচার করবে তাদের!

এবিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |