শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজাদের ঘুষিতে চাচার পড়ে গেল ৪ দাঁত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 4:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজাদের ঘুষিতে চাচার পড়ে গেল ৪ দাঁত

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে মুখলেছুর রহমান(৬০) নামের এক বৃদ্ধে ঘুষি দিয়ে ৪ দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় ৪টি দাঁত পড়লেও একটি দাঁত খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার পুলিশ আসে।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ইব্রাহিম মিয়ার দুই ছেলে মুখলেছুর রহমান ও মজনু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। মুখলেছ দীর্ঘদিন প্রবাসী ছিলেন। বিয়ে করে জেলা শহরে পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার বিকেলে মুখলেছ তার বাড়িতে যায়। জায়গা নিয়ে বিরোধের জেরে রাতে মজনু মিয়ার ছেলে ওবায়দুল ও ইমু মুখলেছকে মারধর করে। সন্ধ্যায় তিনি জেলা শহরের বাসায় ফিরছিলেন। এসময় পূনরায় তাকে তার দুই ভাতিজা ওবায়দুল ও ইমু মারধর করেন। আহত অবস্থায় তিনি জেলা শহরের বাসায় আসেন। তাকে আহত অবস্থায় পরিবারের সদস্যরা মুখলেছকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলেন। রাতে তিনি ২৫০ শহাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে এক্স-রে করিয়ে আনতে পরামর্শ দেন। মুখলেছুর রহমান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করিয়ে রিপোর্ট নিয়ে হাসপাতালে ঢুকার সময় ভাতিজা ওবায়দুল, ইমু ও তাদের আত্মীয় সাহেদ মুখলেছকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে তার ৪টি দাঁত পড়ে যায়। পরে তিনি হাসপাতালে ঢুকে আত্মরক্ষা করেন।

আহত মুখলেছুর রহমান বলেন, ‘আমার হার্টের সমস্যার কারণে বাইপাস করা হয়েছে। তাছাড়া ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অসুস্থ। ভাবতে পারিনি ভাতিজারা আমাকে এভাবে মারধর করবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাব্বির হোসাইন বলেন, ‘রাতে একজন বয়স্ক লোক জরুরি বিভাগে আঘাতপ্রাপ্ত হয়ে আসেন। তাকে বাইরে থেকে এক্স-রে করিয়ে রিপোর্ট দেখাতে পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি মুখে রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। তিনি অভিযোগ করেন, তাকে মারধর করে দাঁত ফেলা দেওয়া হয়েছে। আমরা তাকে ডেন্টিস্টের কাছে রেফার করেছি’।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন,’খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

 

Facebook Comments Box

Posted ৪:২০ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |