স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 10:07 am
অনারম্ভর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রমণ পিপাসুরা মাহে রমজান উপলক্ষ্যে ইফতারের আয়োজন করে। মঙ্গলবার জেলা শহরের জেলরোডস্থ ক্যাফে হাসান এই ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
এসময় ইফতারের পাশাপাশি অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী কিভাবে বিতরণ করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনির হোসেন, প্রথম আলো স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন সহ ট্রাভেলারদের অন্যান্য সদস্যরা ও উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার ট্রাভেলার সুমন রায় জানান ট্রাভেলার রা দেশের বাইরে গিয়েও প্রবাসী ভাইদের খোঁজখবর নেয়। পাশাপাশি প্রবাসী ভাইদের পরিবার দেশে বিভিন্ন সমস্যায় পড়লে ট্রাভেলারদের এই গ্রুপ তাদের সহযোগিতা করে। এই গ্রুপের অন্যতম ট্রাভেলার আশিকুল আলম স্প্রে আশিক সম্প্রতি আমেরিকা ইউরোপ সহ বেশ কয়েকটি দেশ ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন।
Posted ১২:১২ এএম | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya