শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সন্তানকে বাঁচিয়ে দুই বছর ধরে অগ্নিদগ্ধের অসহ্য যন্ত্রণা বয়ে যাচ্ছেন মা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:04 pm

সন্তানকে বাঁচিয়ে দুই বছর ধরে অগ্নিদগ্ধের অসহ্য যন্ত্রণা বয়ে যাচ্ছেন মা

নিজের দেড় বছরের ছেলে সন্তানকে কোন থেকে নিচে নামিয়ে রোজা রেখে ঘরের দৈনন্দিন কাজ করছিলেন গৃহবধূ উছিলা জাহান শীতল। হঠাৎ দেখে শিশু সন্তানটি জায়গায় বসা নেই। পাশে তাকিয়ে দেখে শিশুটি চুলার আগুনে হাত বাড়িয়ে দিচ্ছেন। নিজের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন শীতল। দুই বছর আগে অগ্নিদগ্ধের সেই ক্ষতের যন্ত্রণা এখনো বয়ে যাচ্ছেন গৃহবধূ শীতল।

সেই আগুনে শীতলের শরীরের ৪৩ শতাংশ পুড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গলা ও নাভির নিচের অংশ। সে যাত্রার প্রাণে রক্ষা পেলেও এখন ঠিকমতো কথা বলতে পারেন না তিনি। খাওয়া-দাওয়াতেও সমস্যা হয়। তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, তার যোগান দেওয়া সম্ভব না শীতলের দরিদ্র পরিবারের।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী জীবন মিয়ার স্ত্রী উছিলা জাহান শীতল (২০)। তিনি দুই ছেলে সন্তানের জননী।

শীতলের স্বজনরা জানান, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথমদিকে সালের রমজান মাসের কথা। ১১ রমজানের দুপুরের দিকে  শীতল তার বড় ছেলেকে নিচে বসিয়ে দৈনন্দিন কাজ করছিলেন। এসময় শিশু সন্তানটি চূলায় হাত দেওয়ার চেষ্টা করলে শীতলের নজরে পড়ে। দৌড়ে চুলার আগুন থেকে শিশুকে বাঁচাতে গেলে শীতলের ওড়নায় আগুন লেগে যায়। একপর্যায়ে সেই আগুনে দগ্ধ হন শীতল। ঘরের লোকজন শীতলের গায়ে লাগা আগুন নেভানোর জন্য কম্বল জড়িয়ে দেন গায়ে। কিন্তু আগুন নেভার পর শীতলের গা থেকে  কম্বল টান দেওয়ার সময় তার গলার মাংস খুলে আসে। পাশাপাশি দুই হাত ও বুক এবং নাভির নিচের অংশ পুড়ে যায় আগুনে। অগ্নিদগ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় শীতলকে। জীবন বাঁচাতে পা থেকে চামড়া কেটে নিয়ে লাগানো হয় গলাসহ শরীরে পুড়ে যাওয়া অংশে। তবে গলায় লাগানো সেই চামড়া এখন রগের সাথে আটকে গেছে। মুখের বামদিক সবসময় ব্যাথা করে। এর ফলে এখন ঠিকমতো কথা বলতে পারেন না শীতল।

ঢাকায় চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত শীতলের শরীরের অগ্নিদগ্ধ অংশ অপারেশন করাতে হবে। এজন্য খরচ হবে ৪-৫ লাখ টাকা। কিন্তু স্বামীর ইলেক্ট্রিশিয়ানের কাজ করে নূন আনতে পান্তা ফুরায়। শীতলের চিকিৎসায় এতো টাকার যোগান দিবে কোথায় থেকে! তার উন্নত চিকিৎসার জন্য হৃদয়বানদের সাহায্য চেয়েছে শীতলের পরিবার।

অগ্নিদগ্ধ উছিলা জাহান শীতল জানান, পা থেকে চামড়া নিয়ে পুড়ে যাওয়া স্থানে লাগিয়েছেন চিকিৎসকরা। সেই চামড়া শুকিয়ে গলার রগের সাথে লেগে গেছে। এখন দিন যত যাচ্ছে তত সমস্যাও বাড়ছে। ঠিকমতো ডুক গিলে খেতেও পারি না, কথাও বলতেও কষ্ট হয়। পাশাপাশি অতিরিক্ত ঔষধ সেবনের ফলে অনেক কথা এখন মনেও থাকে না, ভুলে যাই। চিকিৎসক চিকিৎসা করাতে যে টাকার কথা বলেছে,  এতটাকা কোথায় থেকে ব্যবস্থা করবো! সবাই সহযোগিতা করলে আমার চিকিৎসা করাতে পারবো।

তার স্বামী জীবন মিয়া জানান, কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালাতেই পারি না, কষ্ট হয়। তার (শীতল) চিকিৎসা করানোর মতো আমার সামর্থ্য নেই। সেজন্য নিজের স্ত্রী চিকিৎসার্থে হৃদয়বানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

অগ্নিদগ্ধ শীতলের চিকিৎসায় সহযোগিতার করতে এই নম্বরে “০১৯৩২-০০১২৬২” যোগাযোগ করা যাবে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

The Daily Sarod |