জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 4:07 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি ভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘ আগে স্কুলটি পাশে আধাপাকা ভবণে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিন শেডের স্কুলটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুল ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ টিনের স্কুল ঘরটি ভেঙে পড়ে। এতে ৪জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চাল্লাছে।
এ বিষয়ে ঘটনাস্থলে আসা ১নং শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, স্কুল ধ্বসের খবর পেয়ে আমরা এসেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৪:০৭ পিএম | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya