শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিনগরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 1:51 pm

নাসিনগরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়ন ও পূর্বভাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ইউপি কার্যালয়, প্রাইমারি স্কুল, আড়াই শতাধিক বাড়ি ঘর ও ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, ভোরে ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের ভলাকুট, বাঘী,কুঠুই, খাগালিয়া, বালিতলাট, দূর্গাপুর, কান্দি গ্রামের প্রায় আড়াই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবনের চাল উড়িয়ে নিয়ে গেছে। একটি কাঁচা প্রাইমারি স্কুল ঝড়ে উঠিয়ে নিয়ে গেছে। শিলাবৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। গাছপালা উপড়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসেছেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান শাওন জানান, ঝড়ে ভলাকুট ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। সেখানে পরিদর্শনে এসেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। এছাড়াও উপজেলার পূর্বভাগ ইউপিতেও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | সোমবার, ১১ এপ্রিল ২০২২

The Daily Sarod |