স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:19 pm
মুজিববর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানায় নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্কের উদ্বোধন ও ৯টি গৃহহীন পরিবারের মাঝে ৯টি ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এই কার্যক্রম পরিচালনা করেন।
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পিবিআই এর পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নারী নেত্রী এড. তাসলিমা সুলতানা খানম নিশাতসহ স্থানীয় সূধীজন।
Posted ৯:১৯ পিএম | রবিবার, ১০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya