স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হচ্ছে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে নুসাইবা(৬) ও আনোয়ার হোসেনের মেয়ে রোজামনি(৫)। এরা দুইজন আপন চাচাতো বোন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মাঝিকাড়া গ্রামে শোকার ছায়া নেমে আসে।
এলাকাবাসীর জানায়, রোজামনি ও নুসাইবা দুই চাচাতো বোন রবিবার দুপুরে বাড়ির প্বার্শের সরকারি কলেজের পুকুরে গোছল করতে যায়। গোছল করতে গিয়ে রোজামনি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে নুসাইবাও পানিতে ডুবে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসাপাতালের নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত্যু ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:০৪ পিএম | রবিবার, ১০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya