শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে শিক্ষকের নির্দেশে ছাত্রীর গালে চড় ছাত্রের, তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 4:58 pm

বাঞ্ছারামপুরে শিক্ষকের নির্দেশে ছাত্রীর গালে চড় ছাত্রের, তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি কলেজে ক্লাসে পড়া না পরায় ছাত্রকে দিয়ে ছাত্রীর গালে চড় মারানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার তদন্ত কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ড. রওশন আলম কলেজে ঘটে৷ সম্প্রতি এই ঘটনায় তদন্তে কমিটি গঠনের পর বিষয়টির ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সকালে ড. রওশন আলম কলেজের শিক্ষক সাদেকুর রহমান দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। এই সংক্রান্ত বিষয়ে এক ছাত্রীকে প্রশ্ন করেন শিক্ষক সাদেকুর। তার প্রশ্নের উত্তর ওই ছাত্রী ভুল উত্তর দেন। এজন্য পড়া না পারায় শিক্ষক সাদেকুর ওই ছাত্রীকে নিজ হাতে নিজের গালে চড় মারতে বলেন। পর পর তিনবার বলার পরও চড় না মারায় পাশে থাকা আরেক ছাত্রীকে ওই ছাত্রীর গালে চড় মারতে বলেন। কিন্তু পাশের ছাত্রীও চড় দিতে অপারগতা প্রকাশ করেন।

পরে এক ছাত্রকে ওই ছাত্রীর গালে চড় দিতে বলেন শিক্ষক সাদেকুর রহমান। শিক্ষক সাদেকের নির্দেশে এ সময় ছাত্রীর গালে চড় মারেন ওই ছাত্র। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য দেলোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। এ কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রীর বাবা বলেন, ঘটনা জানার পর আমরা কলেজে গিয়ে বিচার প্রার্থী হয়েছি। কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এসময় ওই শিক্ষকও দুঃখ প্রকাশ করেন।

অভিযুক্ত কলেজ শিক্ষক সাদেকুর রহমান বলেন, ওই ছাত্রী উত্তর দিতে ভুল করেছিল। তার ভুল সংশোধন করে দিয়েছিলাম। এরপরও না পারায় তাকে নিজের গালে চড় মারতে বলেছিলাম। বার বার ভুল হওয়ায় ভেবেছিলাম এটা করলে মনে থাকবে। ওই ছেলেটা নিজে থেকেই অতি উৎসাহী হয়ে ছাত্রীর গালে আস্তে করে হাত দিয়েছে।

ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও ওই ছাত্রীর বাবার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | শনিবার, ০৯ এপ্রিল ২০২২

The Daily Sarod |