স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 10:43 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক পেল অর্ধশতাধিক এতিম ও দরিদ্র মাদরাসা শিক্ষার্থী। শুক্রবার (০৮ এপ্রিল) বাদ আসর ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে সদর উপজেলার বাসুদেবের জামিয়াতুল হাসানাইন মাদরাসায় এসব উপহার বিতরণ করা হয়।
পরে মাদরাসার দেড়শতাধিক শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, সংগঠনের দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, প্রবাসী সাগর খন্দকার, হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র অন্যতম এডমিন এনামুল হক রিমন ও সহকারী শিক্ষক খালেদ হাসান আজাদ ছাড়াও গ্রুপের অন্যান্য সদস্যরা।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ এডমিন সাইমন হক।
Posted ১০:৪৩ পিএম | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya