স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:46 pm
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় একটি দীঘির মাটি খননকালে নিমকাঠের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টি-ঘর গ্রাম থেকে পুলিশ বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেকু (খনন যন্ত্র)দিয়ে বড় একটি দীঘির একাংশের মাটি কাটা হচ্ছিল। এসময় মাটি উত্তোলনের সময় বেকুর মাথায় এলাকার লোকজন প্রথমে কাঁদা মাখা অবস্থায় মূর্তিটিকে দেখতে পায়। এসময় খনন কারিরা কষ্টিপাথরের মূর্তি ভেবে এটিকে সরিয়ে ফেলার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হবার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মূর্টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মূর্তিটি দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি নিমকাঠের তৈরি বিষ্ণুমূর্তি। তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের হাতে মূর্টিকে তুলে দেবো।
Posted ৮:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya