শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় হামলাকারির বিচারের দাবিতে সড়ক অবরোধ গ্রামবাসীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 10:00 pm

কসবায় হামলাকারির বিচারের দাবিতে সড়ক অবরোধ গ্রামবাসীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দোকানে হামলাকারির বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্ট হয়। এর আগে, একই স্থানে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,  সৈয়দাবাদ গ্রামের মৃত শহীদুল হক খানের ছেলে এনামুল হক খান। গ্রামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে  অত্যাচার করে আসছে। এরই জেরে গত ৩০ মার্চ স্থানীয় বাজারে পাইপগান ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দলবল নিয়ে মৃত আব্দুর রউফ ভূঞার ছেলেদের হার্ডওয়্যার দোকানে ডুকে চাঁদা দাবি করেন এনামুল হক খান। এসময় তাদের চাঁদা প্রদানে অস্বীকার করলে হামলা করা রক্তাক্ত করা হয় আব্দুর রউফ ভূঞার ছেলে নোমান ভূঞাকে। এঘটনা লোকজন দোকান আশপাশে জমায়েত হলে তারা পালিয়ে যায়। এতবড় ঘটনার পর উল্টো নোমান ভূঞা সহ তার ভাইদের উল্টো মামলায় ফাঁসিয়ে দেন এনামুল। এই ঘটনার প্রতিবাদে শান্তি প্রিয় জনগনের ব্যানারে গ্রামবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

মানববন্ধনে হামলার শিকার নোমান ভূইয়া, আবু হানিফ ভূইয়া, হারুনুর রশিদ, মো: এরশাদ,  নজরুল ইসলাম, শফিকুল ইসলাম,  মোহাম্ম্মদ মহিবউল্লাহ্সহ দুই শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

The Daily Sarod |