স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 4:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে দীপঙ্কর তঞ্চঙ্গ্যাকে পদায়ন করা হয়েছে। রোববার চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নাসিরনগরে পদায়ন করেন।
বান্দরবানের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ে জন্ম নেওয়া বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গ্যা ইতিপূর্বে চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সেখান থেকে মাদারিপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়। সেখানে মাত্র ৬মাস দায়িত্ব পালন শেষে তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখান থেকে তাকে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়েছে।
Posted ৪:৩৯ পিএম | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya