শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

তেলের বোতলের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রয়, তিন দোকানকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:57 pm

তেলের বোতলের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রয়, তিন দোকানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তেলের বোতলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে রাখায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। রোববার (০৩ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা।

এসময় আখাউড়া পৌর শহর, খরমপুর বাজার ও দূর্গাপুর চকবাজার মাজার রোডের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। মুদি মালের দোকান ছাড়াও একটি ফার্মেসিকে ঔষধের স্যাম্পল বিক্রয় করায় জরিমানা করা হয়। তিনটি মুদি মালের দোকানকে ৫হাজার টাকা ও ঔষধের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, অভিযানকালে নিত্য প্রয়োজনীয় মালামালের দোকানে মূল্য তালিকা না থাকায় ও তেলের গায়ের মূল্য মুছে দেওয়াতে তিনটি মুদির দোকানে জরিমানা করা হয়েছে। অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। এছাড়াও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সহ ডাক্তারি সিম্পল রাখাতে একটি ফার্মেসি কে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বর্তমান রমজান মাসে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | রবিবার, ০৩ এপ্রিল ২০২২

The Daily Sarod |