জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:56 pm
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খান (৩৫) অপহরণ করে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে হাসপাতাল চত্ত্বর থেকে অপহরণের পর রোববার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শহর জুড়ে তোলপাড় শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানের হাসপাতালে নাইট ডিউটি ছিল। এরমাঝে এশা ও রোজার তারাবিহ নামাজ পড়তে হাসপাতাল মসজিদে যায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সাদেককে কয়েকজন যুবক টেনে হেচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এই খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আসে। সাদেককে উদ্ধারে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে রোববার ভোরে অপহৃত সাদেককে অপহরণকারিরা ছেড়ে দিলে সে থানায় আসে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে অপহরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। ভোরে তাকে ছেড়ে দেয় অপহরণকারিরা। ইতিমধ্যে এই ঘটনায় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক সাইফুল ইসলাম (৩০)কে আটক করা হয়।
তিনি আরও জানান, অপহৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবো। তবে প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি, একটি হাসপাতালে রোগী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে ছিল। বিষয়টি আমরা নিভীর ভাবে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলে যাবে।
Posted ৮:৫৬ পিএম | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya