ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:48 pm
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল) থেকে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগেই বেশ কয়েকটি দেশ এই বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে।
ব্রুনেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার (২ এপ্রিল) সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রোববার থেকে।
এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন করা হবে।
তবে ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া জানিয়েছে, শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়। ফলে শনিবার থেকেই সেখানে রোজা পালন শুরু হচ্ছে। মিসরেও পবিত্র রমজান শুরু হবে ২ এপ্রিল শনিবার থেকে।
Posted ৯:৪৮ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya