শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:34 pm

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শনিবার (০২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশের পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের এ মালেক কনভেনশন সেন্টারে এই সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পাক্ষিক মত ও পথ এর সম্পাদক-প্রকাশক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ। বিশেষ আলোচক হিসেবে থাকবেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মনির হোসেন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের জেলা ও বিভিন্ন উপজেলার সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

The Daily Sarod |