শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মানসিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে ভারত থেকে দেশে ফিরলেন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:04 pm

মানসিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে ভারত থেকে দেশে ফিরলেন তারা

ভারতে পাচার হয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরেন।

নথিপত্র সূত্রে জানা যায়, ভারত থেকে আসা বাংলাদেশিরা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে তারা সহ অনেকেই আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মর্ডান সাইক্রিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের অনেকেই এই হাসপাতালে চার থেকে পাঁচ বছর বা আরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। এই হাসপাতালে পাচারের শিকার আরো অনেক বাংলাদেশি আছেন বলে জানা যায়।

চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকিমশন। সুস্থ হওয়ার পর ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

পাঁচ বাংলাদেশিকে হস্তান্তরের সময় আখাউড়া স্থলবন্দরে আগরতলার বাংলােদেশর সহকারী হাইকিমশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব আসাদুজ্জামান ও রেজাউল হক, আখাউড়ার উপেজলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, সহকারী কমশনার (ভূমি) সাইফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

The Daily Sarod |