স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুলাল মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলেয়াবাদ পশ্চিম পাড়ায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া উপজেলার নারায়ণপুরের গেন্দু মিয়ার ছেলে এবং সে ওই ট্রাক্টরের হেলপার ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, সকালে ইট বোঝাই একটি ট্রাক্টর উপজেলার গোপালপুর থেকে নারায়ণপুরের দিকে আসছিল। চলাচলকারী সড়কটি সরু হওয়ায় আলেয়াবাদ পশ্চিম পাড়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় ট্রাক্টরের হেলপার নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Posted ৮:৫২ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya