শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 3:10 pm

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।

খবরটি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

গত বছরের ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন হাসান আরিফ। পরদিন ৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

গত ২৮ মার্চ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমে বলেছিলেন, ‘আগের চেয়ে (হাসান আরিফের) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন ক্রিটিক্যাল কন্ডিশন। সংকটাপন্ন অবস্থা। এখনো তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন হাসান আরিফ। বেশ কিছু আবৃত্তির অ্যালবামও বের হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১০ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

The Daily Sarod |