স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 12:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কীকরণ করায় ৪টি রাইস মিলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানকালে একতা এগ্রো ফুড, খাঁন এগ্রো ফুড, এস আলম এগ্রো ফুড ও নূরজাহান এগ্রো ফুড দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৪ ধারা বলে রাইস মিল গুলোকে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহায়তা করেন ব্রাহ্মণবাড়িয়া পাট অধিদপ্তরের পরিদর্শক এবং আশুগঞ্জ থানা পুলিশ।
Posted ১২:২৯ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya