শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩০ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:41 pm

আখাউড়ায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সকালের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল(৩৬) ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকালের দিকে স্থানীয় বাসিন্দা রুবেলের বাড়ির একটি জমি নিয়ে একই এলাকার জহিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | বুধবার, ৩০ মার্চ ২০২২

The Daily Sarod |