কসবা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ৩০ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 4:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাচারকালে ৮ কেজি গাঁজাসহ মো. কুদ্দুস মিয়া (৩৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ মার্চ) গভীর রাতে উপজেলার কুটি-চৌমুহনী বাজার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। কুদ্দুস মিয়া গোপিনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে পুলিশ।এছাড়াও একটি হত্যাসহ ৬টি মামলার আসামী সে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত কুদ্দুুস মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া বলেন, গ্রেফতারকৃত কুদ্দুস চিহ্নিত মাদক ব্যবসায়ী । মঙ্গলবার রাতে মোটর সাইকেলে করে গাজা নিয়ে যাওয়ার সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:৪৯ পিএম | বুধবার, ৩০ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya