জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 6:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামের এক তরুণ বখাটেদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় খেলার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বখাটে বিল্লাল মিয়ার ছেলে প্রদীপ (২০), স্বপন মিয়ার ছেলে রাফি (২১) ও হুরণ মিয়ার ছেলে শিমুল (২০) সাথে ছুরি নিয়ে ঘুরাফেরা করতো। তারা স্থানীয় এক মেয়েকে প্রায় সময় ইভটিজিং করতো। আজ সন্ধ্যার দিকে রাফি ভূইয়া তাদেরকে ওই মেয়ে ইভটিজিং না করার অনুরোধ করেন। এনিয়ে রাফির সাথে তাদের বাকবিতন্ডা হয়৷ এরই একপর্যায়ে প্রদীপ রাফির বুকে ছুরিকাঘাত করে। রাফিকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাফি ভূইয়া স্থানীয় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে পুলিশে কন্সটেবল নিয়োগে শারীরিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। আগামীকাল ছিল তার লিখিত পরীক্ষা।
Posted ২:৪৬ এএম | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya