শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মিষ্টিতে বিষ দিয়ে দুই শিশুকে হত্যার পর ‘নাপা’ নাটক: মায়ের পরকিয়া প্রেমিক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৮ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 2:47 am

মিষ্টিতে বিষ দিয়ে দুই শিশুকে হত্যার পর ‘নাপা’ নাটক: মায়ের পরকিয়া প্রেমিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় তাদের মায়ের পরকীয়ে প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টায় গাজীপুরের আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, সফিউল্লাহ আব্দুল্লাহপুর থেকে রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিল। গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওনফে সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) নাপা সিরাপ পান করে মৃত্যু হয়েছে অভিযোগ উঠে। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগমই পরকীয়ার জেরে প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লাহ’র দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করে। সফিউল্লাহ’র দেওয়া শর্ত রাখতেই দুই শিশুকে হত্যা করে তাদের মা রিমা বেগম। এ ঘটনায় ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন তার স্ত্রী রিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | সোমবার, ২৮ মার্চ ২০২২

The Daily Sarod |